আপডেট: নভেম্বর ১, ২০১৮

আপডেট:

মিরাজ চিশতী, বরগুনা প্রতিনিধি : আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বরগুনা-২ (বামনা_পাথরঘাটা–বেতাগী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের মধ্যে আগামী নির্বাচনে কে হচ্ছেন দলীয় প্রার্থী? এ নিয়ে ক‘দিন ধরে চায়ের দোকানে জনসাধারণের মাঝে চলছে চুলছেড়া বিশ্লেষন।
নেতা কর্মিরা বলছেন, নৌকার মাঝি যেন হয় সৎ, দক্ষ, কর্মীবান্ধব এমনটা প্রতাশ্যা করেন তারা। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ-বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার ইতি মধ্যে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং মনোনয়ন দৌড়ে সুভাষ চন্দ্র হাওলাদার অনেকটা এগিয়ে রয়েছেন বলে একটি নির্বরযোগ্য সূত্র জানায়।
জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুভাষ চন্দ্র হাওলাদার বামনা-পাথরঘাটা বেতাগীর বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্ব পালন করছেন। ইতি মধ্য তিনি গণসংযোগ ও কর্মী সভা করে তৃনমূলের নেতাকর্মীদের নিকট থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। অসহায় দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। সুভাষ চন্দ্র হাওলাদার ২০০২ সালে বামনা উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মনোনিত হন। এর পর ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন। বর্তমানে তিনি বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ-বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করেছেন। তাইতো রাজনীতির কন্টকার্কিণ-পিচ্ছিল পথ পাড়ি দিয়ে তিনি আকাশচুম্বি জনপ্রিয়তা অর্জন করেছেন।
দলীয় নেতা-কর্মীদের আস্থা ও ভরসার প্রতিকে পরিণত হয়েছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বরগুনা-২ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়োন দেওয়া হলে তিনি এ আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন বলে রাজনৈতিক অভিজ্ঞ সচেতন মহলের ধারণা। জনসমৃক্ত কর্মী বান্ধব এ নেতা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পূর্বেই -বামনা-পাথরঘাটাবেতাগীর প্রায় ২৫ টি মসজিদ ও ৩৫ মন্দির সংস্কারের কাজে আর্থিক সাহায্য করছেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার কাজ সহ বিভিন্ন স্কুলে প্রজেক্টর, সিসি টিভি, টেলিভিশন, ল্যাপটপ, স্কুলব্যাগ, ফ্যান, টেবিল, চেয়ার প্রদান করছেন। শতশত গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের বই কেনা, ফরম ফিলাপ, গরীব রোগীদের চিকিৎসা ও আইলা, সিডরে ক্ষতিগ্রস্থদের ঘর নির্মানের জন্য আর্থিক সাহায্য করেছেন। ঈদ ও পূজায় শতশত গরীব মানুষকে নগদ আর্থিক সাহায্য করেছেন। বিগত সকল নির্বাচন গুলোতে দলের পক্ষে আর্থিক সাহায্য প্রদান সহ বলিষ্ঠ ভূমিকা পালন করছেন তিনি। বিএনপি-জামাত ও হেফাজতের সরকার বিরোধী কর্মকান্ড মোকাবেলার জন্য যুবলীগের কর্মী হিসাবে আন্দোলন সংগ্রামে দলের সাথে সক্রিয় ভূূমিকাও ছিল তার। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক সোনারবাংলা ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প- ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মী বান্ধব নেতা সুভাষ চন্দ্র হাওলাদারকে এলাকাবাসী রাজনীতির অঙ্গনে আরও শীর্ষপদে দেখতে চান।
সুভাষ চন্দ্র হাওলাদার জানান, বামনা-বেতাগী-পাথরঘাটার গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ছিলাম,আছি এবং দলকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। বরগুনা-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জন আকাংখার কথা বিবেচনা করে আমাকে মনোনায়ন দিলে এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় নৌকার বিজয় সুনিশ্চিত হবে সেই সাথে ডিজিটাল সোনার বাংলা বিনির্মানের ধারা অব্যাহত থাকবে।