২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

কল্পনার চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা তাজুল

আপডেট: নভেম্বর ১, ২০১৮

  • Facebook Share
কল্পনার চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা তাজুল

রিয়াদ খান,সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিনিধি: সাভারের আরাপারা এলাকায় কল্পনা সরকার নামের এক বাসিন্দার চিকিৎসার দয়িত্ব নিয়েছেন সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহাম্মেদ তাজুল

জানা গেছে বছর দু’এক আগে কল্পনা সরকারে চোখে সমস্যা দেখা দেয়। এ বিষয়ে তিনি বলেন,”দুই বছর আগে আমার চোখে সমস্যা হয়।  তখন চোখের ড্রপ লাগিয়েছি, ভেবেছিলাম তারাতারি -ই সেরে যাবে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।তাই হাসপালে গিয়ে চোখের ডাক্তার দেখাই। তারা পরিক্ষা-নিরিক্ষা করে জানায় যে,বাম চোখে ছানি পরেছে, অপারেশন করাতে হবে। এ বিষয়টি ছাত্রলীগ নেতা তাজউদ্দিন আহম্মেদ তাজুল কে জানানো হলে,সে আমার চিকিৎসার দায়িত্ব গ্রহন করে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কল্পনা সরকার তার সন্তান ও বোনদের নিয়ে কোনোমতে দিন পার করছেন।এমনত অবস্থায় তার পক্ষে চোখ অপারেশন করা সম্ভব ছিল না। তাই পুরোপুরি দৃষ্টিশক্তি হারাতে বসা এই অসহায় নারীর ছানিপড়া চোখের ফেকো সার্জারি করাতে সকল মেডিকেল খরচ বহন করেন ছাত্রলীগ নেতা তাজুল।

এ বিষয়ে সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেক ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহাম্মেদ তাজুল বলেন,”অসুস্থ কল্পনা সরকারের পাশে আমার দাড়ানো উচিত মনে করেই তার চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছি।তার পরিবারের সঙ্গে কথা কলে বুঝতে পারলাম,তারা নিদারুণ কষ্টে আছে।তাই তার চিকিৎসার যাবতীয় ব্যায় ভার আমি বহন করবো।”