আপডেট: এপ্রিল ২৩, ২০১৯

আপডেট:
রনি ইসলাম রিপন লালমোহন উপজেলা প্রতিনিধি:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, আবুল হাসান রিমন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।