আপডেট: এপ্রিল ২৮, ২০১৯

আপডেট:

শান্ত দেবনাথ,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই শ্লোগানকে সামনে রেখে বাঘারপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নার্স সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
এদিন র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন, উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম , দরাজহাট ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম।