আপডেট: এপ্রিল ৩০, ২০১৯

আপডেট:

রাঙ্গুনিয়ায় দুই সন্তান সহ মায়ের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে দুই মেয়েকে বিষ খাইয়ে মা নিজেও আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ এপ্রিল) দিনগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতরা হলেন ওই এলাকার মুদির দোকানদার মো. বাহদুরের স্ত্রী ডেইজি আকতার (২৮), মেয়ে ইভা আকতার (৬) ও ইসরাত নূর (১০ মাস)। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাতে পারিবারিক কলহের জেরে প্রথমে দুই কন্যা শিশুকে বিষ খাইয়ে এবং পরে নিজেও বিষ পান করেন। পরিবারের স্বজনরা বিষ পানের বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।