২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

ইয়াংগুনে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

আপডেট: মে ৮, ২০১৯

  • Facebook Share
ইয়াংগুনে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ ছিটকে পড়েছে।

সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা থেকে ইয়াংগুনগামী ড্যাশ ৮কিউ-৪০০ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, বিমানের বিজি ১৬০ এ মোট ৩২ আরোহী ছিলেন।

তবে মিয়ানমারে বাংলাদেশে দূতাবাস জানিয়েছে, এতে ১৫ যাত্রী আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।