১২, আগস্ট, ২০২০, বুধবার | | ২২ জ্বিলহজ্জ ১৪৪১

চীনের সামিট এ অংশ নিবেন রাবির অধ্যাপক

আপডেট: মে ১১, ২০১৯

  • Facebook Share
চীনের সামিট এ অংশ নিবেন রাবির অধ্যাপক

রাবি প্রতিনিধি : “High quality Economy products for Future Better life” এই থিমকে রেখে চীন সরকারের আয়োজনে বিশ্বের প্রায় ৫০০ জন সিনিয়র রাজনীতিবিদ, একাডেমিয়ান এবং সিআইপি এর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাই-এন্ড ম্যানুফ্যাকচারিং সামিট-২০১৯।
আর এতে বাংলাদেশ থেকে অংশগ্রহন করতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমদ। 
আর সেখানে তিনি চাঙসা পেীরসভার মেয়র হুজংজিয়ং ও এশিয়া প্যাসিপিক সিইও এসোসিয়েশন এর সভাপতি ঝেঙয়নজির পক্ষ থেকে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন। সেখানে মুসতাকে আহমেদ এর একটি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে জানা গেছে।
জানা যায়, এর আগেও অধ্যাপক মুসতাক আহমেদ ফিলিপাইনে এমিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করে প্রশংসিত হন এবং ২০১৮ সালে স্যামা কর্তৃক বর্ষসেরা-২০১৮ অ্যাওয়ার্ড পান।