২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

ঝিনাইদহের কালীগঞ্জে শতাধিক পথশিশুকে ইফতার করালো “রোদ্দুর”

আপডেট: জুন ২, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহের কালীগঞ্জে শতাধিক পথশিশুকে ইফতার করালো “রোদ্দুর”

তানভীর ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার প্রায় শতাধিক পথ শিশুকে তারিখ, রোজ শনিবার, ইফতার  সামগ্রী প্রদান করে স্থানীয় সামাজিক সংগঠন “রোদ্দুর”। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্খিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সুবর্ণা রাণী সাহা।অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মো: সাইদুর রহমান, রেলওয়ে কর্মকর্তা, যশোর রেলওয়ে স্টেশন, মোঃ রায়হান উদ্দিন,সিনিয়র উপদেষ্টা,রোদ্দুর সমাজ কল্যান সংস্থা। সুফিয়া খাতুন,সিনিয়র উপদেষ্টা,রোদ্দুর সমাজ কল্যান সংস্থা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোদ্দুরের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নাহিদ হাসান।

এছাড়া, রোদ্দুর এর সদস্য ও সেচ্ছাসেবক বৃন্দের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সমাপ্ত হয়।

প্রায় শতাধিক পথশিশু  ছাড়াও  স্থানীয় এবং বিরতিতে দাড়িয়ে থাকা ট্রেনের প্রায় অর্ধশতাধিক যাত্রিকে ইফতার বিতরন করা হয়।