আপডেট: জুন ২৩, ২০১৯

আপডেট:

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ হাজার পিচ ইয়াবাসহ পীরগঞ্জ থানার এসআই হেলাল কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম পীরগঞ্জ থানার এসআই হেলালের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ইয়াবাসহ হেলাল ও তার সোর্স থানার সুইপার মানিককে গ্রেফতার করেন। রাণীশংকৈল ও পীরগঞ্জ জোনের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি ওসি রফিকুল ইসলাম বলেন,আমরা অভিযান চালিয়ে তার বাসা থেকে ২হাজার পিচ ইয়াবাসহ তার সহযোগী মানিক কে গ্রেফতার করেছে। আমাদের অভিযান এখনও চলেছে তার তথ্যের ভিত্তিতে আরও মাদক উদ্ধার হতে পারে বলে জানান ঠাকুরগাঁও ডিবি ওসি।
