আপডেট: জুন ২৩, ২০১৯

আপডেট:

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মথুরাপুরে মাদক বাবসায়ীদের সাথে পুলিশকে গুলি করতে গিয়ে শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। দুপুরে সদর উপজেলাৈর মথুরাপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫৫০ পিচ ইয়াবা ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আহত শহিদুল সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের রহমান মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, তারা গোপন সুত্রে খবর পায় মথুরাপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে ঝিনাইদহ শহরে আসছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে যায়। সেময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র গুলি ও মাদক। শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন থানায় ১১ টি মাদকের মামলা আছে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।