দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে নেটওয়ার্ক জ্যামার ব্যবহৃত হবে। পরিক্ষাকালীন সময়ে এই পদ্ধতি তে কেন্দ্র সব ধরণের ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।ভর্তি পরিক্ষা কেন্দ্র করে ক্্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে ভর্তি উৎসুক শিক্ষার্থীর পদচারণ ায় ক্যাম্পাস মুখরিত হয়েছে। আগামী কাল সকাল ১০টা থেকে১১টা ‘খ’ইউনিট (কলা ও মানবিক)অনুষদের পরিক্ষার মাধ্যমে এবারের ববি ভর্তি যুদ্ধ শুরু হবে। বিকাল ৩ টায় শুরু হবে ‘গ’ইউনিট( ব্যবসায় অনুষদের পরিক্ষা। ‘খ ‘ইউনিটে প্রত্যেক আসনের বিপরীতে লড়বে ১৭ জন শিক্ষার্থী। ‘গ’ ইউনিটে প্রত্যেক আসনের বিপরীতে লড়বে ১৭ জন শিক্ষার্থী। এছাড়া ক ইউনিটের পরিক্ষা হবে আগামী ২৪ নভেম্বর।
এবারের ভর্তি পরিক্ষা ক্যাম্পাসের বাইরে বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ ও সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজেও অনুষ্ঠিত হবে। ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ভর্তি পরিক্ষা কোন ধরণের প্রশ্ন ফাঁস বা ভর্তি জালিয়াতির খবর পাওয়া যায়নি।