আপডেট: জুলাই ১, ২০১৯

আপডেট:

খোরশেদ আলম (বিশেষ প্রতিনিধি) চট্টগ্রাম। সাতকানিয়ার শঙ্খ নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশ এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (১ জুলাই) বিকেলে উপজেলার ধর্মপুর ৮ নং ওয়ার্ডের কালিঘাট থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ধর্মপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুর ছবুর জানান, বান্দরবান এলাকা হতে নদীর পানিতে অজ্ঞাত অর্ধগলিত লাশ ভেসে আসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার এসআই নজরুল ইসলাম বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।