২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

শাহপরাণ গেইটে সন্ত্রাসী হামলায় আহত আদিত-এর অবস্থা সংকটাপন্ন

আপডেট: জুলাই ৪, ২০১৯

  • Facebook Share
শাহপরাণ গেইটে সন্ত্রাসী হামলায় আহত আদিত-এর অবস্থা সংকটাপন্ন

বিশেষ প্রতিনিধি অনিক দেব নাথ:সিলেটের শাহপরাণ গেইটে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদের ছোট ভাই আফজল কবিরের ছেলে আদিত এর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আদিত এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আদিতের মাথায় গুরুতর আঘাত রয়েছে তার। এদিকে আদিতের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।