২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

আপডেট: জুলাই ১৫, ২০১৯

  • Facebook Share

এবার আদালত কক্ষে ছুরি মেরে হত্যা

মোঃ শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা)।কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা ফেরদৌসের এজলাসের খাস কামরায় সোমবার সকালে এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। নিহতের নাম ফারুক হোসেন (২৭)। এ ঘটনায় অভিযুক্ত নিহতের ফুপাতো ভাই আবুল হাসানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ২০১৩ সালের ২৬ আগস্টের হত্যা মামলার আসামি ছিলেন ফারুক ও হাসান। আজ জামিনে থেকে ওই মামলায় হাজিরা দিতে আসেন তারা। এ সময় ফারুক ও হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় ছুরি নিয়ে ধাওয়া করেন ফারুককে। ফারুক আত্মরক্ষার্থে আদালতের এজলাস কক্ষে প্রবেশ করেন। সেখানে বেলা ১১টা ২০ মিনিটে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তখন আদালতের লোকজন হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ফারুককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।কুমিল্লার জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মামাতো-ফুপাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।