২৩, জানুয়ারী, ২০২১, শনিবার | | ৯ জমাদিউস সানি ১৪৪২

চট্টগ্রামে সীতাকুণ্ডে বাবা হাতে মেয়ে ধষর্ণ

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • Facebook Share
চট্টগ্রামে সীতাকুণ্ডে বাবা হাতে মেয়ে ধষর্ণ

খোরশেদ আলম< বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম:

সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল গেইট এলাকায় বাবার  ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের শিশু কন্যা।

এ ঘটনায় অভিযুক্ত সুমন (৪০) নামের লম্পট বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার ফৌজদারহাট জলিল গেইটস্থ এলাকায় বালি চৌধুরীর ভাড়া ঘরে এঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটিকে  গুরতর আহতবস্থায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সুমন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চুরিগোলা মুন্সি বাড়ীর নজরুল মুন্সির ছেলে। পেশায় সে কাভার্ড ভ্যান হেলপার। সে ভাড়া বাসায় থাকতো। ধর্ষিতা শিশু  চউক সলিমপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

ধর্ষিতার খালা জানান, প্রায় ১৪ বছর আগে আমার বোনের সাথে সুমন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমার বোনের ঘরে ২টি কন্যা সন্তান রয়েছে তার মধ্যে ধর্ষিতা শিশুটি বড়। এর মধ্যে সে আরো ৩টি বিয়ে করে এবং আমার বোনকে বিভিন্ন ভাবে সে নির্যাতন করে আসছে। আমার বোন মানুষের বাড়ীতে কাজ করে।

বিগত ১ বছর ধরে আমার বোনের মেয়ে কে শারিরীক নির্যাতন করে আসছে। যখন আমার বোন মানুষের বাড়ীতে কাজ করতে যায়। তখন আমার বোনের জামাই সুমন বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে নিজের মেয়েকে যৌন   নির্যাতন করতো এবং কাউকে না বলার জন্য  বিভিন্ন ভয়-ভীতি দেখাতো। সে বলতো ধর্ষণের কথা যদি কাউকে বলে তাহলে জানে মেরে ফেলবে। এইভাবে কয়েকদিন পর পর একই ঘটনা ঘটতে থাকলে অসহ্য হয়ে সে  আমাকে সব খুলে বলে। বিষয়টি আমি আমার প্রতিবেশীদেরকে জানায়।

পরে আস্তে আস্তে পুরো ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে এলাকাবাসী সুমন (ধর্ষক) কে আটক করে গণপিটুনি দেয়।

পরে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে সুমন কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানা এসআই মজিব।