২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

নেত্রকোনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই

আপডেট: আগস্ট ৩, ২০১৯

  • Facebook Share
নেত্রকোনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই


নেত্রকোনা সদর থানা,প্রতিনিধি ঃ আজ ০৩-০৮-২০১৯ তারিখ,শনিবার সকাল ৮.৩০ মিনিটে “কলেজ আমার,দায়িত্ব ওআমার”এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে একটি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হয়।এই অভিযানের মূল উদ্দ্যেশ ছিল এডিস মশা বা ডেংগু রোগ বিস্তার কারীর আবাস ধ্বংস করা।এর আগে কলেজ রোভার স্কাউটের লিডার শাহিনুল হক শাহিনের সভাপতিতে অত্র কলেজ এর অধ্যক্ষ স্যার জ্ঞান ও সচেতন মূলক কিছু কথা রোভারদের উদ্দেশ্যে বলেন।তিনি বলেন ডেংগু রোগ থেকে রক্ষা পেতে হলে,আমাদের নিজ নিজ বাসগৃহের চারপাশ পরিস্কার রাখতে হবে।বিশেষ করে যেসব জায়গায় ডেংগু রোগ উৎপাদন কারী মশার উৎপত্তি ঐ সব জায়গা গুলো সর্বসময় পরিস্কার রাখা উচিত।যাতে এডিস মশা বা ডেংগু রোগ উৎপাদন কারী মশা বংশ বিস্তার না করতে পারে।এই সময় কলেজ এর বিভিন্ন বিভাগের প্রধানসহ, সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।পরে অধ্যক্ষ স্যারসহ অন্যান্য স্যারগণ অভিযানে অংশ নেয়।রোভার লিডার এর নেতৃত্বে রোভার এবং গার্লিং রোভারা মিলে সারা কলেজ পরিস্কার করেন।রোভারদের একটি মেসেজঃআমরা যদি নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে বাসগৃহের আশপাশ পরিস্কার রাখি তাহলে ডেংগু রোগ চিরোতরে ধ্বংশ করা সম্ভব।