আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৪ কালিহাতী আসনে সবাইকে চমক দিয়ে ধানের শীষের কান্ডারী হলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি মোঃ আব্দুল হালিম মিয়া ও বিকল্প প্রার্থী হিসাবে শিল্পপতি লুৎফর রহমান মতিন।
সোমবার(২৬নভেম্বর১৮) দুপুরে জননেত্রী বেগম খালেদা জিয়ার দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র গ্রহন করেন তিনি।বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান তালুকদার।
হালিম ইন্জিনিয়ার বলেন, দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আমাদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় আনতে হবে।আল্লাহুর উপর ভরসা রাখুন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।