আপডেট: আগস্ট ১৩, ২০১৯

আপডেট:

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন মেরামতের সময় বিদ্যুৎপৃষ্টে হুমায়ুন কবির বাবু (২৮) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। নিহত বাবু ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের লক্ষীডাঙ্গী গ্রামের মোঃ আব্দুল করিম এর ছেলে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টার সময় আমজানখোর ইউনিয়নের স্কুলহাট নামক বাজারে নিজ টেইলার্সের দোকানে এ ঘটনা ঘটে বলে আমাদের প্রতিনিধিকে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু (ডংগা)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চেয়ারম্যান আমাদের প্রতিনিধিকে আকালু (ডংগা) জানান, দুপুরে লোড শেডিং থাকাবস্থায় নিজের টেইলার্সের দোকানে বসে বিদ্যুৎ চালিত মেশিন খুলে মেরামত করছিল বাবু। হটাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বালিয়াডাঙ্গী থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।