আপডেট: আগস্ট ১৩, ২০১৯

আপডেট:

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের হল রুমে সমিরউদ্দীন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গণিত অলিম্পিয়াড, রচনা ও কবিতা প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও কৃতি সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইজাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, দিনাজপুর অঞ্চলের যুগ্ম জেলা ও দায়রাজজ এবং ম্যাজিষ্ট্রেট বিদ্যুৎ আদালত আব্দুল মালেক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এ.এম.এম গোলাম আদম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম।
অনুষ্ঠানে সমিরউদ্দীন স্মৃতি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী স্বাধীন রাসেল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক তারেক পাশা, আব্দুস সামাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে গণিত অলিম্পিয়াড, রচনা ও কবিতা প্রতিযোগীতা, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ও সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেলাল রব্বানীকে আজীবন সম্মাননা দেওয়া হয়।