আপডেট: আগস্ট ৩০, ২০১৯

আপডেট:

ফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি:: পৃথিবীতে আদি মানুষ বসবাস করত অরণ্যে। কিন্তু সভ্যতা বিকাশে শুরু হয় বৃক্ষ নিধন। সভ্যতা বিকাশের সাথে সাথে অবাধে বন ধ্বংস করার ফলশ্রুতিতে প্রাকৃতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। বিপর্যয়ের হাত থেকে পরিবেশগত ভারসাম্য সৃষ্টির জন্য চাই বৃক্ষরোপন। তাই আজ বৃক্ষরোপন একটি সামাজিক আন্দোলনে পরিনত করা প্রয়োজন। তাই “গাছ লাগান পরিবেশ বাচান” এই স্লোগানে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এবং মতলব উত্তর উপজেলা পরিসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের নির্দেশনায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ করিম বাবুর অনুপ্রেরণায় মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকারের নেতৃত্বে বুধবার (২৮ আগষ্ট) বিকেলে ৬নং কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সাংবাদিক জাকির হোসেন বাদশা,ছাএলীগ নেতা সাইফুল সরকার,সালাহ উদ্দিন, এম এ আজিজ,আবুল কালাম কাজল,মাসুদ মিয়া,পারভেজ আহমেদ,রাকিব মিয়া। এসময় মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের কর্মীদের মাঝে উৎসাহ যোগান দিতে সাইফুল সরকার প্রায় শতাধিক গাছের চারা বিতরণ করেন।