২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

বেরোবি’র আবেদন পত্রে সম্পূর্ন শর্তপূরণ না করায় প্রবেশপত্র পাচ্ছে না অনেকেই

আপডেট: নভেম্বর ২৯, ২০১৮

  • Facebook Share
বেরোবি’র আবেদন পত্রে সম্পূর্ন শর্তপূরণ না করায় প্রবেশপত্র পাচ্ছে না অনেকেই

আবুসাঈদ জনি বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে আবেদন পত্রের সম্পূর্ন শর্তপূরণ না করায় প্রবেশপত্র পাচ্ছে না অনেকেই ।

এক জরুরী নোটিশে বেরোবি কর্তৃপক্ষ জানায়, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে কিছু সংখ্যক আবেদনকারী আবেদন পত্রের সম্পুর্ন শর্ত পূরণ না করায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা সম্ভব হচ্ছে না ।

উক্ত আবেদনকারীদের রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দেয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড কাজ শুরু করেছে।দ্রুত সময়ের মধ্যে আবেদনকারীদের অর্থ ফেরত প্রদানের বিষয়টি টেলিটক কর্তৃ্ এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।