২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাকে কুপিয়ে গুরুতর আহত

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাকে কুপিয়ে গুরুতর আহত

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধি।মৌলভীবাজার। মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা (৩০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বিত্তরা।     
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার মোকামবাজার এলাকার এ ঘটনা ঘটে।আহত রেজাউল করিম রেজা মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর গ্রামের নাজিম মিয়ার ছেলে ।
সূত্রে জানা যায়,  সন্ধ্যার রেজা মোকামবাজার এলাকায় গেলে  হটাৎ কিছু বুঝে উঠার পূর্বেই ৭/৮ জন অতর্কিত কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রেজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানাযায়নি ।তবে  যারা এঘটনার সাথে জড়িত তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।