২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল সফোক্লিসের “ইলেক্ট্রা”

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল সফোক্লিসের “ইলেক্ট্রা”

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে মঞ্চস্থ হল বিখ্যাত গ্রীক নাট্যকার সফোক্লিসের “ইলেক্ট্রা”।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ এর সামনের সিঁড়িতে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরীক্ষা প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হয় নাটকটিতে পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন মোঃ মাজহারুল তোকদার ইমন, প্রভাষক  নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ, জা.ক.কা.ন.ই.বি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক তানভীর নাহিদ খান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভুইয়া সহ অন্যান্য শিক্ষকগন।

নাটকটিতে মুল চরিত্রে অভিনয় করেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং সার্বিক সহযোগিতায় ছিল ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। নাটকে তুলে ধরা হয় গ্রিক পুরাণে ইলেক্ট্রা ছিলেন রাজা আগামেমনন এবং রানি ক্লাইমেনেস্ত্রার কন্যা, আর্গোসের রাজকুমারি। তিনি তার ভাই ওরেস্তেসের সাথে যৌথ ভাবে মা ক্লাইমেনেস্ত্রা এবং সৎ পিতা আয়গিস্থোসকে হত্যার পরিকল্পনা করেন পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য।  শেষ পর্যন্ত তারা তাদের পরিকল্পনায় সফল হন।

মোঃ হুমায়ুন কবির টুটুল, ত্রিশাল প্রতিনিধি।