২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

নীলফামারীতে ৩ বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নীচে লাফ মায়ের আত্মহত্যা

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯

  • Facebook Share
নীলফামারীতে ৩ বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নীচে লাফ মায়ের আত্মহত্যা

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ  স্বামীর সাথে ঝগড়া করে তিন বছরের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নীচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে টুনটুনি বেগম নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নীলফামারী- সৈয়দপুর রেলপথের দারোয়ানী রেলষ্টেশনের কাছে। সূত্র মতে, নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের তারেক হোসেনের সাথে রোববার রাতে ন্ত্রী টুনটুনি বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে সোমবার সকালে স্ত্রী টুনটুনি তার তিন বছরের মেয়ে বৃষ্টিকে নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে ওই স্থানে খুলনা থেকে চিলাহাটী  গামী রুপসা আন্ত:নগর ট্রেনের নিচে মেয়েকে কোলে নিয়ে লাফ দেন মা টুনটুনি বেগম। এতে মা ও মেয়ের হাত-পা দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে জেলার মর্গে প্রেরণ করেন।সৈয়দপুর উপজেলার কয়া গোলাহাট গ্রামের বদারু মামুদের মেয়ে টুনটুনি। ৫ বছর আগে তারেকের সাথে তার বিয়ে হয়। বৃষ্টি ছিল তাদের একমাত্র সন্তান।  সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান  জানান মা-মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।