আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯

আপডেট:

মোঃ হুমায়ুন কবির টুটুল, ত্রিশাল প্রতিনিধি :জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা “ফুচকা কনটেস্ট” অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পৃথক ভাবে প্রতিযোগিতা করে মোটা দুই ধাপে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। প্রথম ধাপে সর্বমোট ১৩২ জন প্রতিযোগী অংশ নেন। ফাইনাল রাউন্ডে ২৯ জন প্রতিযোগীর মধ্য থেকে তিন জন ছেলে ও তিন জন মেয়েকে বিজয়ী ঘোষনা ও পুরষ্কার প্রদান করা হয়।
এসময় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান ও ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের শিক্ষক কর্মকর্তা ও সাধারন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দ্রুততম সেরা খাদকদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
পরে সংগঠনটির সভাপতি অভিজিৎ দত্ত ও সাধারন সম্পাদক এস.আম.তাহাজ্জুদ ইসলাম উড়ন্তর সাথে একান্ত আলাপ কালে জানায় গতবছর একই প্রতিযোগিতা আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিল এই সংগঠনটি। খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের এই আয়োজনটিতে আমরা অনেক সাড়া পেয়েছিলাম বিধায় আবার আয়োজন করতে অনেক উৎসাহ পেয়েছি, আগামিতেও আরো নতুন নতুন উদ্যোগ গ্রহন করবে আমাদের সংগঠনটি বলে আশাবাদ ব্যক্ত করি।