১১, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২১ জ্বিলহজ্জ ১৪৪১

খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

আপডেট: অক্টোবর ১১, ২০১৯

  • Facebook Share
খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাছুরা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি যশোরের অভয়নগর উপজেলার মো. হাবিবুল্লাহর স্ত্রী। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় মোট ১৯ জনের মৃত্যু হলো। জানা যায়, ডেঙ্গু জ্বরে গুরুতর অসুস্থ অবস্থায় মাছুরা বেগমকে গত সোমবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসার পর আজ বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।