আপডেট: অক্টোবর ২৭, ২০১৯

আপডেট:

পটুয়াখালীর কলাপাড়ায় হৈমন্তি শুক্লা (১৪) নামের এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের মো. সবুজ মিয়ার ভাড়া বাসা থেকে কলাপাড়া থানা পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে।
ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে নিহতের স্বজনরা পুলিশকে নিশ্চিত করে। তবে কী কারণে কিশোরী শুক্লা আত্মহত্যা করেছে তা পারিবারের সদস্য এবং পুলিশ নিশ্চিত করতে পারেনি।
নিহত শুক্লা খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতা সুনীল চন্দ্র হাওলাদার হাজীপুরের পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের ইনচার্জ হিসেবে কর্মরত।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শুক্লার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।