আপডেট: ডিসেম্বর ১০, ২০১৯

আপডেট:

নাজমুল ইসলাম
গাজীপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের মহানগর ও জেলার কমিটির উদ্যোগে ৭১তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রেলির আয়োজন করেন উক্ত রেলি হাবিবুল্লা সরণি থেকে শুরু করে জেলা পুলিশ সুপারের কার্যালয় সামনের রাস্তা দিয়ে জেলা প্রশাসকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট আজমত উল্লাহ খান সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, সভাপতি গাজীপুর মহানগর। আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর সভাপতি এম এ ফিরোজ মোহাম্মদ এরশাদ হোসেন ভারপ্রাপ্ত মোঃ মামুনুর রশিদ সহ-সম্পাদক ও মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মোহাম্মদ আব্বাস উদ্দিনসহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক যুগ্মসাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ঠানডুমিঞা অর্থ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন দপ্তর সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের আলোচকগণ বলেন যে মানব অধিকার জনগণের সাংবিধানিক অধিকার আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সর্বজনীন মানবাধিকার সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং মানবের কল্যাণে ও মানুষের অধিকার বাস্তবায়ন করা।