২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

লালমোহনে পাঁচ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ

আপডেট: জানুয়ারি ৪, ২০২০

  • Facebook Share
লালমোহনে পাঁচ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ

লালমোহন উপজেলা প্রতিনিধি। মোঃ রিপন।
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের জনাব মোঃ আবু তাহেরের স্ত্রী গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেন। স্থানীয় মেম্বার জনাব মোঃ শাহাবুদ্দিন মিয়ার কাছ থেকে জানা গেছে যে তিনি অসুস্থ জনিত রোগ ও মানসিক সমস্যা কারনে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে আরো জানা গেছে তার স্বামী আবু তাহের মিয়া দীর্ঘদিন যাবত চট্টগ্রামে কর্মরত অবস্থায় আছেন।  অসুস্থ স্ত্রীর এই মানসিক সমস্যার কারণে তিনি গ্রামের বাড়িতে ফিরে এসে  কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে গেছেন কিন্তু কোনো সমাধান হয়নি। তার পেটে প্রচুর পরিমাণে বেথা ও মানসিক সমস্যা কারণ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। আবু তাহের মিয়া পাঁচ সন্তানের পিতা তাঁর দ্বিতীয় ছেলের কাছে জানা গেছে আজ সকাল ছয় ঘটিকার সময় তার মাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে সে চিৎকার করে ওঠে। লালমোহন থানার প্রতিনিধিরা জানান সত্য ঘটনা পোসমাডাম এর পরেই জানা যাবে। আবু তাহের এর স্ত্রীর এই ঘটনায় তাদের পরিবারের সকলে শোকাহত।তথ্য সংগ্রহে মোঃ শামীম তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।