২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

এলেঙ্গা ফুটওভার ব্রীজ ব্যবহারের সচেতনতা মূলক কর্মসূচি

আপডেট: জানুয়ারি ১১, ২০২০

  • Facebook Share
এলেঙ্গা ফুটওভার ব্রীজ ব্যবহারের সচেতনতা মূলক কর্মসূচি

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের উপশহর খ্যাত এলেঙ্গায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং এলেঙ্গা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ফুটওভার ব্রীজ ব্যবহারের সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। শনিবার ১১ ই জানুয়ারী এলেঙ্গা বাসস্ট্যান্ডে কর্মসুচী উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ নূর-এ-আলম সিদ্দিকী। এলেঙ্গা হাইওয়ে পুলিশ  ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে স্বাগত  বক্তব্য রাখেন এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন। অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক মোঃ রমজান আলীর পরিচালনায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি লায়ন মোঃ শাহআলম মোল্লা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা,  এলেঙ্গা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ জুলহাস উদ্দিন, এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের  সাধারণ সম্পাদক মোশারফ  হোসেন মূসা, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।