আপডেট: জানুয়ারি ২৯, ২০২০

আপডেট:

আরিফুর রহমান আরিফ:: ঝালকাঠিতে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বরিশালের মোঃ শহিদ খান (৩৭),নোয়াখালীর মোঃ এনাম হোসেন মিয়া (৩০ ),পটুয়াখালীর অরুণ দাস( ৩৮), ঝালকাঠির মোঃ পিন্টু হাওলাদার(৩০) ও মোঃ ইমরান হোসেন(২৮ )গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এ্যায়ারগান, দুই জোড়া স্বর্ণের কানবালা,দুই টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, নলছিটি থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য গত ২৩ জানুয়ারি ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের তেওলা গ্রামের সাবেক পুলিশ সুপার আঃ রশিদ মোল্লার শ্বশুর বাড়ী হাজীবাড়ীর তোফাজ্জেল হোসেন হাওলাদারের ঘরে একদল ডাকাত সিঁদ কেটে প্রবেশ করে গৃহকর্তার হাতপা বেধে ও শিশু পুত্রের গলায় অস্ত্র রেখে পরিবারের সকল সদস্যকে সবাইকে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা, স্বর্নালংকার, মূল্যবান মালপত্রও একটি এয়ারগান সহ মোট ৬,০৮,৭০০ টাকার মালামাল লুটে নিয়ে যায়