আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০

আপডেট:

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে নদীর তীরবর্তি চরের মাটি কেটে নিয়ে পাশর্^বর্তি উপজেলার কলসকাঠীর ইটের ভাটায় বিক্রির অপরাধে মাটি চোর সিন্ডিকেটের সদস্য কালাম সর্দ্দার (৩৫) নামে ট্রলার চালককে ১মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভ‚মি) আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে ট্রলার চালক কালাম সর্দ্দারকে ১মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডিত আসামী কালাম সর্দ্দারের বাড়ি সাতক্ষীরা জেলার শিওয়ালা গ্রামে। তার পিতার নাম মৃত খালেক সর্দ্দার বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাহেরচর মৌজার পাতাবুনিয়া নদীর তীরবর্তি চরের মাটি কেটে নেয়ার সময় মাটি ভর্তি ট্রলার জব্দসহ কালাম সর্দ্দারকে আটক করে পুলিশ। ধৃত আসামীকে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারে ১মাসের কারান্ডের আদেশ দেন।