২২, জানুয়ারী, ২০২১, শুক্রবার | | ৮ জমাদিউস সানি ১৪৪২

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট: মে ১১, ২০২০

  • Facebook Share
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নিরতি বালা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কাজীপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নিরতি বালা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের শিয়ালপাড়া গ্রামের সুকান্ত বর্মনের স্ত্রী।

ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা একটায় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী স্পেশাল পার্সেল ট্রেনে কাটা পড়েন ওই নারী। স্থানীয়রা রেল লাইনে ওই নারীর লাশ দেখতে পেয়ে আমাকে ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোদা থানা পুলিশ ও রেলওয়ের দিনাজপুর জিআরপি পুলিশকে খবর দিয়েছি। এলাকার কেউ দুর্ঘটনাটি দেখতে পাননি। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার মো. মোশারফ হোসেন জানান, বিষয়টি দিনাজপুর রেল পুলিশকে অবহিত করা হয়েছে।