আপডেট: মে ১৯, ২০২০

আপডেট:

হুমায়ুন কবির, ত্রিশাল প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে (১৮ মে) রাত ৯.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের সকল ছাএাবাস/মেস আবাসিক হলের সামনে প্রতিবাদী প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ মেসে অবস্থান করে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদী প্রদীপ প্রজ্জ্বলনের অংশগ্রহণ করেন ।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (০১/০৫/২০২০) ভোর রাতে ময়মনসিংহ শহরের নিজ মেসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল ইসলাম (২৪) কে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তৌহিদুল ইসলাম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়। সেহেরির সময় ময়মনসিংহ সিটি-কর্পোরেশনের তিনকোণা পুকুরপাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
প্রতিবাদী প্রদীপ প্রজ্বলন কর্মসূচির দ্বারা শিক্ষার্থীরা অধিকতর তদন্তের মাধ্যমে খুনের সাথে কে কে জড়িত তা শনাক্ত করে দ্রুত বিচারের দাবি এবং সেই সাথে পরবর্তী তদন্তটি যেন পিবিআই এর মাধ্যমে করার দাবি জানায়।