আপডেট: নভেম্বর ১২, ২০২০

আপডেট:

বিনোদন ডেস্ক: দিনাজপুরে ঢাকাই খ্যাত সিনেমার নায়ক হিরো আলমের আগমনে জনতার উপচে পড়া ভীড় ছিলো। দিনাজপুরে হিরো আলম আসছে এই খবরে বৃদ্ধ থেকে তরুন তরুণীদের মাঝে ব্যাপক শোরগোল লক্ষ্য করা যায়। দিনাজপুর ছাড়াও পাশ্ববর্তী জেলা থেকে অনেকে এসেছেন হিরো আলমকে দেখতে।
অবশ্য দর্শকরা হিরো আলম কে খুব কাছ থেকে দেখতে পেয়ে খুবই উচ্ছ্বসিত হয়ে ওঠে।
দিনাজপুরের কাহারুলে একটি আরএফএল শোরুম উদ্বোধন করতে এসেছিলেন সাহসী হিরো আলম সিনেমার নুসরাত-হিরো জুটি।
করোনার মধ্যেই ‘সাহসী হিরো আলম’ সিনেমা মুক্তি পেয়ে ব্যাপক বাজিমাত পড়ে যায় দর্শক সারিতে। দেশের প্রথম সারির সব সিনেমা হলেই চলে হিরো আলমের সিনেমা সাহসী হিরো আলম।