২৮, জানুয়ারী, ২০২১, বৃহস্পতিবার | | ১৪ জমাদিউস সানি ১৪৪২

ফরিদগঞ্জে নির্বাচনী মাঠে ফিরতে পারলেন না ধানের শীষের প্রার্থী এম এ হান্নান

আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৮

  • Facebook Share
ফরিদগঞ্জে নির্বাচনী মাঠে ফিরতে পারলেন না ধানের শীষের প্রার্থী এম এ হান্নান

(ফরিদগঞ্জ প্রতিনিধি)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী এম এ হান্নানের প্রার্থিতা ফিরে পেতে করা আবেদনের কোনো আদেশ দেননি চেম্বার আদালত। এরফলে হাইকোর্টের আদেশই বহাল রইল, এর ফলে তার প্রার্থিতা বাতিলই থাকল।
ঋণ খেলাপের অভিযোগে সোনালী ব্যাংকের করা রিটের শুনানি নিয়ে গত সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবদুল হান্নানের মনোনয়নপত্র স্থগিত করেছিলেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে আজ (সোমবার) শুনানি শেষে আদালত কোনো আদেশ দেননি। আজ আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী (বীর মুক্তিযোদ্ধা) সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।