২৮, নভেম্বর, ২০২০, শনিবার | | ১২ রবিউস সানি ১৪৪২

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

আপডেট: জানুয়ারি ২২, ২০১৯

  • Facebook Share
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

আপন আর্য্য,(কালিহাতী)প্রতিনিধি: কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায়  সরগরম হয়ে উঠেছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা। প্রতিটি হাট- বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের চা স্টলসহ সর্বত্রই চলছে
আলোচনা। তফসিল ঘোষণা না হলেও
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা
নিয়মিতই করছেন তাদের গণসংযোগ।  ভোর থেকে শুরু করে গভীররাত পর্যন্ত
প্রার্থীরা ছুটে চলেছেন দলীয় নেতাকর্মী
ও ভোটারদের দ্বারে দ্বারে।তবে চেয়ারম্যান পদপ্রার্থী অনেক থাকলেও এদের মধ্যে অন্যতম শীর্ষ নেতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনেনেতা মোজহারুল ইসলাম তাংলুকদার একজন সফল মনোনয়ন প্রত্যাশী।
আগামি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবার চেয়ারম্যান
পদে নির্বাচন করতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।প্রতিটি ভোটারদের রাতে ঘুরে ঘুরে ঘুম থেকে তুলে তাদের গায়ে তুলে দিচ্ছেন কম্বল এবং গণসংযোগের মধ্য দিয়ে উঠান বৈঠক, সভা, সেমিনার চালিয়ে যাচ্ছেন।
কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তাংলুকদার উপজেলা পরিষদ
নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে
গণসংযোগের পাশাপাশি দলের হাইকমান্ডে
যোগাযোগ রক্ষা করে চলেছেন। চলতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক
সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত
থেকে তিনি সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক
কর্মকান্ডকে গতিশীল করেছেন।
প্রকাশ, গত উপজেলা পরিষদ নির্বাচনে
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে
তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।