আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৯

আপডেট:

স্টাফ রিপোর্টার ঃ প্রতিবারের ন্যায় এবারও সুন্দরবন সংরক্ষণ এবং সুরক্ষায় ব্যাপক সচেতনতা তৈরীর লক্ষ্যে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। খুলনা, বাগেরহাটসহ সুন্দরবন ঘনিষ্ট জেলা এবং উপজেলাসমূহে দিবসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হবে। খুলনায় এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সুন্দরবন বন বিভাগ, সুন্দরবন একাডেমিসহ কয়েকটি বেসরকারী উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে খুলনায় অনুষ্ঠিতব্য সুন্দরবন দিবসের র্যালী শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে খুলনা প্রেস ক্লাবে এসে শেষ হবে। পরে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বরাবরের মত এবারও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে খুলনা প্রেসক্লাব।