আপডেট: মার্চ ১৪, ২০১৯

আপডেট:

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাসিরন বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার বোয়ালমারী গ্রামে।
নিহত বাসিরন বেগম বোয়ালমারী গ্রামের মতলব আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বসিরন বেগম উঠানে ঝুলে থাকা ত্রুটিপুর্ণ বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহরিয়া সিদ্দিকী রুমন মৃত ঘোষনা করেন।