আপডেট: মার্চ ২২, ২০১৯

আপডেট:

| নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কল্যানকাঠী ইসলামিক মিশন আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসার সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কল্যানকাঠী- আলোকদিয়া সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে মাদ্রাসার হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আজিজ হাওলাদার বাবুল। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নাঈমুর রহমান শান্ত, সহকারী শিক্ষক মোঃ সোহাগ হোসেন সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কল্যানকাঠী ইসলামিক মিশন আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল জলিল। |