৩০, নভেম্বর, ২০২০, সোমবার | | ১৪ রবিউস সানি ১৪৪২

ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

আপডেট: মার্চ ২৮, ২০১৯

  • Facebook Share
ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত


উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ময়মনসিংহের ত্রিশালে নির্বাচন ৩১ মার্চ। আওয়ামী লীগের প্রার্থী মো. ইকবাল হোসেনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এ আদেশ দেয়।

রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী খালেদ সাইফুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

আমিন উদ্দিন মানিক পরে সাংবাদিকদের বলেন, “ঋণ খেলাপির দায়ে ত্রিশাল উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিনের প্রার্থিতা স্থগিত করে আদালত।

আজ মতিন সরকার ঐ রিটের বিরোদ্ধে আপিল করেলে হাইকোট আপাতত নির্বাচন স্থগিত ঘোষণা করে।

মোঃ হুমায়ুন কবির টুটুল, ত্রিশাল প্রতিনিধি।