আপডেট: জানুয়ারি ৮, ২০২০

আপডেট:

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ লোকমান আলীর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্থাপনায় শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান, কৃষি অনুসদের ডিন প্রফেসর ড. গোলাম রব্বানী আকন্দ, প্রক্টর প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, এলএমএ অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ^াস, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মামুন অর রশীদ, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম, নবিন শির্ক্ষাথীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ নুরুল্লাহ সাইদি, পুরাতন ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রাসেদ ইমাম সাংগাঠনিক সম্পাদক ছাত্রলীগ পবিপ্রবি শাখা, মোঃ রবিউল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ছাত্রলীগ পবিপ্রবি শাখা এবং রেজওয়ানা হিমেল, সভাপতি ছাত্রলীগ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা পবিপ্রবি। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ছাত্রী নওশীন আতিয়া ¯িœগ্ধা ও বিবিএ অনুষদের ছাত্র মোঃ তাওয়াজ মোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীরা। পরে প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশ গ্রহণ করার আহŸান জানান।