আপডেট: মার্চ ২৯, ২০১৯

আপডেট:

কবি নজরুল কলেজ প্রতিনিধিঃরাজধানীর বনানী ১৭ নং রোডে ২২ তলা বিশিষ্ট এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত ঘটে। দুপুর সাড়ে বারো টার দিকে ৬ তলা হতে আগুনের সূত্রপাত বলে জানা যায় এবং সন্ধা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রনের জন্য কাজ করে ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট, এছাড়া সেনাবাহিনী বিমান বাহিনী, সেচ্চা সেবক কর্মি ও রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা। আগুন নিয়ন্ত্রনের পর উদ্ধার কৃত সকলকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। এদিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা জানান রাত ১০ টা পর্যন্ত নিহতের সংখ্যা ২৫ জন, আহন ৮০ জন। আরো জানান রাত যত গভির হবে মৃতের সংখ্যা বারতে থাকবে । টাওয়ারের ৬, ৭, ৮,৯ তলা নিহতের সংখ্যা বেশি হতে পারে বলে জানিয়েছেন। সর্বমোট নিহতের সংখ্যা জানতে হলে ১ তলা হতে ২২ তলা উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অগ্নিকান্ডের শুরুতে আগুনের ভয়াবহ লেলিহান থেকে বাচার জন্য ১১, ১২ তলা থেকে তার ধরে নামতে গিয়ে তার ছিড়ে পড়ে যায় অনেকে। অনেকে আবার দিশেহারা হয়ে লাফ দিয়ে নিচে পড়ে।