আপডেট: আগস্ট ১৬, ২০২০

আপডেট:

পঞ্চগড়-নীলফামারী জেলার বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে ছিটমহলের বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, এস এম কিবরিয়াঃ রোববার (১৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদরের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসুচী পালন করে বিলুপ্ত গাড়াতি ছিটমহলের বাসিন্দারা।এসময় বক্তব্য রাখেন, বিলুপ্ত গাড়াতি ছিটমহলে বাসিন্দা মমিনুল ইসলাম, নুর হোসেন, নুর ইসলাম, ফয়জুল হক ও হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা জানান, বিলুপ্ত ছিটমহলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে বঙ্গবন্ধু আলিম মাদ্রাসা, মফিজার রহমান ডিগ্রি কলেজ, রাজমহল উচ্চ বিদ্যালয় ও সায়মা ওয়াজেদ পুতুল (অটিজম) প্রতিবন্ধী বিদ্যালয়সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং চারটি প্রতিষ্ঠানে ক্ষমতার বলে বিভিন্ন দাপট দেখিয়ে সভাপতির পদ দখল করে মফিজার রহমান ৷কিন্তু এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছিটমহলের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের চাকরির অগ্রাধিকার থাকলেও মফিজার রহমান অর্থের বিনিময়ে নিয়ম বহির্ভূত নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বিলুপ্ত ছিটমহলবাসীকে বঞ্চিত করে অবৈধ নিয়োগ বাণিজ্য ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে ক্ষুব্ধ হয়ে ছিটমহলের নেতা মফিজার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিলুপ্ত ছিটমহলের স্থানীয় বাসিন্দারা।তদন্ত সাপেক্ষে তার বিরদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।