২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উদ্যাপন

আপডেট: এপ্রিল ১, ২০১৯

  • Facebook Share
গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উদ্যাপন

জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ ঘটিকায় কেন্দ্রীয় মিলনায়তনে কবি আবদুল হাই মাশরেকী একটি বিখ্যাত গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সাংস্কৃতিক দিক দিয়ে বাঙালি জাতি অনেক সমৃদ্ধশালী। আর বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখাতে এবং এর চর্চায় বদ্ধপরিকর। আবদুল হাই মাশরেকী’র জীবনী ও কর্মের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী উচ্চতর গবেষণা (এম.ফিল) করতে আগ্রহী হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে।

সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ভারতের কবি সৈয়দ হাসমত জালাল, শিল্পী শংকর সাওজাল। এছাড়াও কবি আবদুল হাই মাশরেকীর সন্তান শামীম মাশরেকী ও নঈম মাশরেকী এবং কবি আবদুল হাই মাশরেকী পরিষদের সভাপতি কবি মাহবুব আলম বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য দেন গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি আবদুল হাই মাশরেকীর রচিত ঐতিহ্যবাহী গীতিকবিতা অবলম্বনে গান, নৃত্য ও পুঁথির অবলম্বনে নাটিকা পরিবেশিত হয়। গান, নৃত্য ও নাটিকায় পরিবেশনে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এসময় বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, সাংবাদিক সমিতির নের্তৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।