আপডেট: এপ্রিল ১, ২০১৯

আপডেট:

সানাউল ইসলাম :পটুয়াখালীর বাউফলে র্যবের অভিযানে আটক এক মাদক ব্যাবসায়ীর মৃত্যু হয়।রবিবার বিকাল ৩ টা সময় পটুয়াখালী র্যাব -৮ এর একটি টিম বাউফলের পাশ্ববতী দশমিনা উপজেলার আলীপুরা এলাকা থেকে মোঃ শাকিল খান (২৮) নামের একজনকে আটক করে পটুয়াখালী নিয়ে যাওয়ার পথে বাউফলের বগা ফেরি ঘাট পৌছালে সে ( শাকিল) অসুস্থ হইয়া পরে তাক্ষনিক – তাকে বাউফল সাস্থ কমপ্লেক্স এ নেয়া হলো কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পটুয়াখালী র্যাব-৮ এর এএসপি মোঃ সোয়েব আহমেদ জানান, শাকিল একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। শাকিল অনেক গুলো ইয়াবা ট্যাবলেট খেয়ে অসুস্থ হওয়াতে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলো সেখানে তার তার মৃত্যু ঘটে।