আপডেট: এপ্রিল ৪, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ (এপ্রিল) বুধবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূর আলম।
প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি উপহার দিতে পারে তেমনি একটি পারিবারিক শিক্ষালয় একজন মানুষকে আদর্শ শিক্ষা দিতে পারে। পারিবারিক শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, নৈতিক শিক্ষা শিশুর পরিবার থেকেই পেয়ে থাকে। একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর্যন্ত দীর্ঘ সময় পার করে মায়ের সাথে। অতএব আদর্শ শিক্ষার্থী গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য।
প্রধান আলোচক তার বক্তব্যে, মেয়েদের বাল্যবিবাহ থেকে বিরত রাখতে নানা পরামর্শ ও ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন। বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুর মতো। এতোটা কাছে থাকা উচিৎ যেন সন্তানরা বন্ধুর মতো বাবা মায়ের সাথে সব আলোচনা করতে পারে। ভ্রান্ত পথে যাওয়ার আগেই যেন বাবা-মা বুঝতে পারে তার গতিপথ। সন্তানদের সব কাজে উগ্র হয়ে বাঁধা না দিয়ে বরং সব কাজে হ্যা বলার পরামর্শ দেন তিনি। প্রথমে হ্যাঁ বলে পরবর্তীতে ক্ষতিকারক দিক তুলে ধরলে শিশুরা নিজ থেকে ওই কাজ থেকে সড়ে দাড়াবে। ‘চাকরি নেই এই কথার ভিত্তি নেই’ উল্লেখ করে বলেন- দেশে পর্যাপ্ত কাজের সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, অসৎ সঙ্গে শিক্ষার্থীরা অনেক সময় পড়ালেখা থেকে ঝরে পড়ে। লেখাপড়া থেকে ঝরেপড়া রোধে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, বাড়িতে পড়ার পরিবেশ নিশ্চিত করা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা, মাদকমুক্ত রাখা ও সন্তানদের বিনোদনের প্রতি মায়েদেরকে বিশেষ ভুমিকা রাখার আহবান জানান।
স্বাগত বক্তব্যে কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইউনুস আলী জানান, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা দিলেই পাশ এ কথার ভিত্তি নেই সরকার এ ব্যাপারে সজাগ। এগুলো প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করছে। সম্প্রতি জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফল প্রমাণ করছে সরকার ঘুরে দাঁড়িয়েছে। সন্তানের গতিপথ লক্ষ্য রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অভিভাবকদের যোগাযোগ বাড়ানোরও পরামর্শ দেন।
এসময় অন্যন্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের পক্ষ থেকেও গঠনমূলক পরামর্শ তুলে ধরা হয়।