২২, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ৫ রবিউল আউয়াল ১৪৪২

পঞ্চগড়ে নবজাত শিশুর জন্ম দিলো ভারসাম্যহীন মা

আপডেট: আগস্ট ২৯, ২০২০

  • Facebook Share
পঞ্চগড়ে নবজাত শিশুর জন্ম দিলো ভারসাম্যহীন মা

এসএম কিবরিয়া , পঞ্চগড় : পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচ থেকে সদ্য জন্মগ্রহণ করা এক নবজাতকসহ ভারসাম্যহীন মাকে উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর নিচে নদীর পাড় থেকে ওই নজজাতক শিশুসহ ভারসাম্যহীন মাকে উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।পুলিশ জানায়, ওই ভারসাম্যহীন মা বিকেলে করতোয়া সেতুর নিচে নবজাতকের জন্ম দিতে দেখে স্থানীয়রা পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহরানা সুলতানা মেরী জানান, বর্তমানে মা ও নবজাতক শিশু সুস্থ্য রয়েছে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে নবজাতকশিশুসহ ভারসাম্যহীন শিশুটির মা সুস্থ্য রয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় বা বাচ্চাটির বাবা কে তা জানা যায় নি।