আপডেট: এপ্রিল ৫, ২০১৯

আপডেট:

হারুন অর রাশিদ(শিবগঞ্জ)চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জ মোবারকপুর ইউনিয়ানের ৪নং ওয়াড দিন রাত প্রকাশ্যেই চলছে স্থানীয় প্রভাবশালীদের মাদক ব্যাবসা আর চাদাবাজির মহা সমারহ।স্থানীয় যুবকরা মাদকের সাথে জড়িয়েপরছে খুব দ্রুতই,বাদ নেই স্কুল কলেজের ছাত্ররাও।ফলে সেখানে নানা অপরাধ ও লাগামহীনভাবে বেরে চলছে। প্রকাশ্যেই চলছে এসব অপকর্ম,বাধা দেওয়ার নেই কেউ।এসব অপরাধের মধত দাতারাও খুব প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছেনা।
বৃহস্পতিবার শিবগঞ্জ,মোবারকপুর এর ৪নং ওয়াড লক্ষীপুর গ্রামের পাইকড়তোলায় মাদক, চুরি ,সন্ত্রাস র্নিমুলে এক যৌথ মিটিং অনুষ্ঠিত করা হয় ।উক্ত মিটিংয়ে কমিটি গঠন করা হয়।তাদের মদ্ধে রয়েছে নুরুল, এজাবুল, সেলিম, মাইনুল, আলামিন, নুুরু, ইলিয়াস, মাহিদুর, করিম আরও উপস্থিত ছিলেন গ্রামের সকল মানুষ ।
আলোচনা সভা’য় আহিদুর রহমান (পুটু) বলেন নেশাদ্রব্য বিক্রি এবং খাওয়া ব্যক্তিকে যেখানে পাওয়া যাবে ধরতে হবে।যারা চিহ্নিত নেশাখোর তারা রাত্রি ১০ টার পর গ্রামে ঘুরাঘুরি করতে পারবে না ।বাইরের নেশাখোর দিনে বা রাত্রে পাওয়া গেলে ধরতে হবে।
স্থানীয় সাধারন জনগন মাদকের এই রাক্ষুসে থাবা থেকে সমাজ ও যুবক-যুবকদের রক্ষা করার জন্য উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।