২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

দুমকিতে স্বাস্থ‌্য সেবা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট: এপ্রিল ১৭, ২০১৯

  • Facebook Share
দুমকিতে স্বাস্থ‌্য সেবা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ‌্যে দিয়ে জাতীয় স্বাস্থ‌্য সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স চত্তরে জাতীয় স্বাস্থ‌্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসানের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। অন‌্যান‌্যের মধ‌্যে দুমকি থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গির আলম, আরএমও ডা. সাজ্জাদুল করিম, মিডিয়া কর্মী এইচ.এম আনোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভায় উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের অন‌্যান‌্য কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।